English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১৭:৪৭

ঝিল বাংলা ও রেনউইকের দর বাড়ার কারণ নেই

অনলাইন ডেস্ক
ঝিল বাংলা ও রেনউইকের দর বাড়ার কারণ নেই

ঝিল বাংলা সুগার মিলস ও রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সোমবার (২৫ জুলাই) ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

রেনইউক যজ্ঞেশ্বরের শেয়ার দর অস্বাভাবিক বাড়া নিয়ে গত ২১ জুলাই ডিএসই কর্তৃপক্ষ অনুসন্ধান করে। আর ২৪ জুলাই ঝিল বাংলা সুগার মিলস নিয়ে অনুসন্ধান করে। এর আলোকে কোম্পানি দুটির পক্ষ থেকে ডিএসইকে জানিয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোন কারণ নেই।