English Version
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৬:৪০

ডিএসইর এমডি হিসেবে মাজেদুর অনুমোদন

অনলাইন ডেস্ক
ডিএসইর এমডি হিসেবে মাজেদুর অনুমোদন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমানকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
বুধবার (২৯ জুন) বিএসিইসির ৫৭৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

ডিএসই কর্তৃপক্ষের সুপারিশের আলোকে বিএসইসি এ অনুমোদন দিয়েছে। এর আগে ডিএসই পরিচালনা পর্ষদ কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমানকে নিয়োগের জন্য বিএসইসি’র কাছে তার নাম সুপারিশ করে।