English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৮:০৬

ইভিন্স শেয়ার বিনিয়োগকারীদের বিওতে জমা

অনলাইন ডেস্ক
ইভিন্স শেয়ার বিনিয়োগকারীদের বিওতে জমা

আইপিও অনুমোদন পাওয়া কোম্পানি ইভিন্স টেক্সটাইল লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৩ জুন আইপিওর লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত ১৯ জুন কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পায়

আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভেন্স টেক্সটাইল। কোম্পানির শেয়ার মূল্যে ১০ টাকা দরে ইস্যু করেন বিএসইসি কমিশন।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

২০১৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৬২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

ডিএসইতে তালিকাভুক্তির পর পুঁজিবাজারে ইভিন্স গ্রুপের দ্বিতীয় কোম্পানি হবে এটি। এর আগে ২০১৩ সালে দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এই গ্রুপের আর্গন ডেনিমস লিমিটেড।