English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৭:৪১

ব্লক মার্কেটে লেনদেন ৬ কোম্পানির শেয়ার

অনলাইন ডেস্ক
ব্লক মার্কেটে লেনদেন ৬ কোম্পানির শেয়ার

ব্লক মার্কেটে ৬ কোম্পানির শেয়ার লেনদেন করেছে রোববার (২৫ জুন)। এ কোম্পানিগুলো ১৩ লাখ ৬৭ হাজার ৪০০ শেয়ার লেনদেন করেছে। যার মূল্য ছিল ৮ কোটি ৪৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জনা গেছে।

এদিনে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে এনভয় টেক্সটাইল। এই কোম্পানি ১০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার মূল্য ৩ কোটি ৭২ লাখ টাকা।

পিপলস ইন্স্যুরেন্স ১ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার মূল্য ২৮ লাখ টাকা। বেক্সিমকো ফার্মা ১ লাখ ৪০ হাজার শেয়ার লেনদেন করে। যার মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।

এছাড়াও বার্জার পেইন্টস ৪ হাজার, রেনেটা ১৭ হাজার ৪০০ ও সামিট পাওয়ার ১৭ হাজার শেয়ার লেনদেন করেছে।