English Version
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১৪:১৭

৬ষ্ঠ আইসিবি ফান্ডের প্রতিবেদন অনুমোদন

অনলাইন ডেস্ক
৬ষ্ঠ আইসিবি ফান্ডের প্রতিবেদন অনুমোদন

৬ষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডটির ট্রাস্টি কমিটি আইসিবি জানিয়েছে, এই প্রতিবেদনের ভিত্তিতে গত ৯ মাসে (জুলাই,১৫-এপ্রিল, ১৬) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৫.২৪ টাকা। আগের বছর একই সময় ফান্ডটি আয় করেছিল ১৩.৯৩ টাকা।

আলোচিত সময়ে ফান্ডটির সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮.১৪ টাকা। আগের বছর একই সময় এনএভি ছিল ৩৪.৮৭ টাকা।