English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১৩:১৭

সংশোধন পর এ্যাপোলো ইস্পাতের আয় বেড়েছে

অনলাইন ডেস্ক
সংশোধন পর এ্যাপোলো ইস্পাতের আয় বেড়েছে

এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) সংশোধনের পর বেড়েছে। সংশোধনের পর কোম্পানির ইপিএস ৯ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করলে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি,১৬-মার্চ,১৬) ইপিএস করেছে ২৫ পয়সা। সংশোধনের আগে কোম্পানিটির ইপিএস ছিল ২৩ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস ৪.৪৪ টাকা পরিবর্তে ৪.১৬ টাকা হবে। এছাড়া কোম্পানির অন্যান্য তথ্য আগের মতোই থাকবে।