English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৩:০৫

একমির শেয়ার ক্রয়ে ঋণে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
একমির শেয়ার ক্রয়ে ঋণে নিষেধাজ্ঞা

একমি ল্যাবরেটরিজ কোম্পানির শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ঋণ সুবিধা দিতে নিষেধাজ্ঞা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একমির শেয়ার কিনতে ঋণ সুবিধা না দেওয়ার জন্য স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফোলিও ম্যানেজারদের অনুরোধ জানানো হয়েছে। কোম্পানির লেনদেনের প্রথম ৩০ দিনে এই ঋণ সুবিধা দেওয়া যাবে না।

একমি ল্যাবরেটরিজ আজ থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু।  ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ” একমিল্যাব”। আর কোম্পানি কোড হবে ১৮৪৯১।

অন্যদিকে সিএসইতে কোম্পানিটির স্ক্রীপ কোড হবে ” একমিল্যাব”। আর কোম্পানিটির স্ক্রীপ আইডি হবে ১৩০৩০। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৭তম সভায় কোম্পানিটিকে ৫ কোটি সাধারণ শেয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওতে ছাড়ার অনুমোদন দেওয়া হয়।