English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৬:০৮

ডিএসইতে রাজস্ব আদায় কমেছে

অনলাইন ডেস্ক
ডিএসইতে রাজস্ব আদায় কমেছে

চলতি বছরের মে মাসে শেয়ার লেনদেন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের রাজস্ব আদায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সরকার মে মাসে ৮ কোটি ৪২ লাখ ২৪ হাজার টাকার রাজস্ব আদায় করেছে। যা এপ্রিল মাসে ছিল ১২ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা।

ডিএসইর ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে লেনদেনের ওপর মে মাসে ৮ কোটি ১৪ লাখ ২২ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। একই সঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আদায় হয়েছে ২৮ লাখ ২ হাজার টাকা।

অপরদিকে এপ্রিল মাসে ডিএসইর ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে ৭ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়। একই সঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আদায় হয় ৫ কোটি ২ লাখ ৮৯ হাজার টাকা।