English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৫:৩৯

রাইট শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করবে সাইফ

এমএজামান
রাইট শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করবে সাইফ

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সাইফ পাওয়াটেক পরিচালনা পর্ষদ। যা দিয়ে কোম্পানির ব্যবসায়িক ব্যাটারি প্রকল্প বৃদ্ধি, ওয়ার্কিং ক্যাপিটাল ও ঋণ পরিশোধের কাজে ব্যবহার করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সাইফ পাওয়ারটেক ১টি সাধারণ শেয়ার বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকা মূল্যে প্রতিটি রাইট শেয়ার ইস্যু করা হবে।

রাইট শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৭ জুলাই বিকেল সাড়ে ৩টায় ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি গলফ ক্লাবে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জুন।