ইভিন্স টেক্সটাইলসের আইপিও ড্র ২ জুন
ইভিন্স টেক্সটাইলসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৩৩ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে এক কোটি ৭০ লাখ শেয়ার বিক্রির জন্য আবেদন আহ্বান করেছিল। এর মাধ্যমে ১৭ কোটি টাকা সংগ্রহ করা হবে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।
নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ করা হবে। আগামি ২ জুন সকাল ১০ টায় ঢাকা ক্যান্টনমেন্টের রাওয়া ক্লাবে ইভিন্সের আইপিওর এ লটারির অনুষ্ঠিত হবে।
গত ৪ এপ্রিল ইভিন্স টেক্সটাইলসের আইপিও অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি ২ মে থেকে ১২ মে পর্যন্ত আইপিওর আবেদন ও টাকা জমা নেয়। ইভিন্স টেক্সটাইলসের আইপিও অনুমোদন করে। অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে করবে। আর এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ১৭ কোটি টাকা।
২০১৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস ছিল ১ টাকা ৬২ পয়সা। আর ১৭ টাকা ৬২ পয়সা ছিল এর শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি।
তালিকাভুক্তির পর এটি হবে পুঁজিবাজারে ইভিন্স গ্রুপের দ্বিতীয় কোম্পানি। এর আগে ২০১৩ সালে এই গ্রুপের আর্গন ডেনিমস লিমিটেড দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।


