English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৮:৪৭

জেনারেশন নেক্সট -সিএমসি কামালের এজিএম স্থগিত

অনলাইন ডেস্ক
জেনারেশন নেক্সট -সিএমসি কামালের এজিএম স্থগিত

দুই কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। কোম্পানি দুটি হচ্ছে- জেনারেশন নেক্সট ও সিএমসি কামাল টেক্সটাইল মিলস। তবে কোম্পানি দুটির রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটি দুইটির এজিএম স্থগিত করা হয়েছে।

এর আগে জেনারেশন নেক্সট ২৫ জুন ও সিএমসি কামাল ৬ জুন এজিএম করার ঘোষণা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলোর হিসাব বছর জুনে শেষ হবে। এরপরে কোম্পানি দুইটি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে। তবে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অপরিবর্তিত থাকবে।