English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ১৫:১২

২ কোম্পানির লেনদেন বন্ধ কাল

অনলাইন ডেস্ক
২ কোম্পানির লেনদেন বন্ধ কাল

রেকর্ড ডেটের কারণে ২ কোম্পানির লেনদেন বুধবার (১৮ মে) বন্ধ থাকবে। এ কোম্পানিগুলো হচ্ছে- সাফকো স্পিনিং ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল। যা আজকে মঙ্গলবার সম্পন্ন হবে । আগামী বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলো আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে পুঁজিবাজারে।