English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ১৭:২১

ইপিএস কমেছে তসরিফার

অনলাইন ডেস্ক
ইপিএস কমেছে তসরিফার

তসরিফা ইন্ডাস্ট্রিজের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানু’-মার্চ ২০১৬) ৩৮.৯৬ শতাংশ শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি প্রথম প্রান্তিকে ইপিএস করেছে ০.৪৭ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৭ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস কমেছে ০.৩০ টাকা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রতিটি শেয়ারে পরিচালন নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ০.১২ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ২.১১ টাকা। আর ২০১৬ সালের ৩১ মার্চে কোম্পানিটিতে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৮৪ টাকা। সোমবারের (১৬ মে) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর অবস্থান করছে ১৫.১০ টাকায়।