English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১৬:২০

৪ কোম্পানির হল্টেড

অনলাইন ডেস্ক
৪ কোম্পানির হল্টেড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ কোম্পানির শেয়ার লেনদেন হল্টেড ছিল আজ। কোম্পানিগুলো হল: আজিজ পাইপস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনাইটেড এয়ার এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের শুরুর আড়াই ঘন্টার পর আজিজ পাইপস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ইউনাইটেড এয়ারের শেয়ার বিক্রেতার সংকটে হল্টেড হয়। আর শ্যামপুর সুগার মিলস ক্রেতার দিকে থেকে হল্টেড হয়।

তথ্য মতে, আজিজ পাইপসের ২৭ হাজার ৪৭৫টি শেয়ার ১৩৮ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ১৪ লাখ ৮৪ হাজার টাকা। কোম্পানির শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫৩.৫০ টাকায়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯ হাজার ৬০টি শেয়ার ১৭৮ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ২৮ লাখ ৭৭ হাজার টাকা। কোম্পানির শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩১৭.৬০ টাকায়।

ইউনাইটেড এয়ারের ৫৪ লাখ ৯০ হাজার ৩৩২টি শেয়ার ১ হাজার ৫১৫ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৪৮ হাজার টাকা। কোম্পানির শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫.৫০ টাকায়। এদিকে শ্যামপুর সুগার মিলসে ১০০ টি শেয়ার মাত্র ১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ১০ হাজার টাকা। কোম্পানির শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৬.৪০ টাকায়।