English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৪:০৭

ম্যারিকোর আরও ৫০% ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ম্যারিকোর আরও ৫০% ডিভিডেন্ড ঘোষণা

ম্যারিকো বাংলাদেশ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য আরও ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ মার্চ ২০১৬ সমাপ্ত বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ডিভিডেন্ডের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে কোম্পানিটি ৪০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ফলে মোট ডিভিডেন্ড দাঁড়িয়েছে ৪৫০ শতাংশ।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪.৮৯ টাকা। বছর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪.২৫ টাকা।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।