English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৯:৩৬

ট্রাস্ট ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

অনলাইন ডেস্ক
ট্রাস্ট ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

ট্রাস্ট ব্যাংকের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’ ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির মুনাফা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে ট্রাস্ট ব্যাংকের সংকুচিত কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৫১ কোটি ৫৫ লাখ ৫৫ হাজার ৬৫৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৯ কোটি ৭৭ লাখ ৬ হাজার ৫৪৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১০ টাকা।

গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.০৬ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২.০৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৮.৬৬ টাকা। শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ১৩.৩৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ০.৫১ টাকা (নেগেটিভ)।