English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৫:০৪

ইসলামী ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

অনলাইন ডেস্ক
ইসলামী ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

 

ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ডের এ সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে। তবে সভার ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ১.৯৬ টাকা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৯.৩৭ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৮.৮৪ টাকা।

আগের বছর ইসলামী ব্যাংক ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।