English Version
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৬ ১১:৫৫

এশিয়ার পুঁজিবাজার ঊর্ধ্বমূখীতে

অনলাইন ডেস্ক
এশিয়ার পুঁজিবাজার ঊর্ধ্বমূখীতে

চীনের অর্থনীতি সংকট কাটতে শুরু করেছে । দেশটির রপ্তানিও বেড়েছে। সেইসঙ্গে ওপেকের বৈঠক সামনে রেখে ছুটল তেলের দর। এ দুই ইস্যুর ওপর ভর করে এশিয়ার পুঁজিবাজারগুলো রয়েছে ঊর্ধ্বমূখীতে।

সিএনবিসি এক খবরে জানিয়েছে, অস্ট্রেলিয়ার বেঞ্চমার্কে এদিন জ্বালানি খাত নেতৃত্ব দিয়েছে। এতে করে গত বুধবার এএসএক্স ২০০ সূচক ৭৯.০৫ পয়েন্টে বেড়ে ৫ হাজার ৫৪ পয়েন্টে লেনদেন শেষ করেছে। জ্বালানি খাতের শেয়ারদর বেড়েছে প্রায় ৩ শতাংশ।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন বুধবারে  মার্চ মাসের রপ্তানি তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত বছরের একইসময়ের তুলনায় আলোচিত মাসে রপ্তানি ১১.৫ শতাংশ বেড়েছে; যা গত ৯ মাসের মধ্যে প্রথম কোনো সাফল্য।

এ সংবাদ প্রকাশের পর আজ দেশটির বেঞ্চমার্কে ৩ সূচকই মাথা চাড়া দিয়ে উঠে। সাংহাই কম্পোজিট সূচক এদিন ৪৩.৫৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৬৭ পয়েন্টে লেনদেন শেষ করে। আরেক সূচক শেনজেন কম্পোজিট শেষ হয় ১.৩৮ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধির মধ্য দিয়ে। এছাড়া হ্যাংসেং সূচক ৩.১৯ শতাংশীয় পয়েন্টে বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ করে।

এদিন জাপানের বাজারেও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। নিক্কেই সূচক ৪৫২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৮১ পয়েন্টে লেনদেন করে।