ডিএসইর মূল্য সূচক কমেছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সপ্তাহের ব্যবধানে মূল্য সূচক কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক কমেছে দশমিক ৭৭ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৭.৫৫ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১.৬৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০.০১ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৭৮ শতাংশ।
এদিকে, ডিএসই ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৭৭ শতাংশ বা ৩৪.৪২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ১৭ শতাংশ বা ২.৮৮ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৯২ শতাংশ বা ৯.৯১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টি কোম্পানির। আর দর কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর লেনদেন হয়নি ৬টি কোম্পানির শেয়ার।
অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১০৩ কোটি ৪৯ লাখ টাকার। সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টি কোম্পানির। আর দর কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।


