English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৭:০১

ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা

অনলাইন ডেস্ক
 ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা

ইবনে সিনা শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ডের এ সুপারিশ করেছে। ইবনে সিনার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ জুন ইমানুয়েলস কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭.৯৩ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৩৭.১০ টাকা।

আগের বছরও কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।