English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৬:৫৬

একিন ফিডের শেয়ার কিনবে আমান

নিজস্ব প্রতিবেদক
একিন ফিডের শেয়ার কিনবে আমান

আমান ফিড তার সহযোগী একিন ফিড লিমিটেড কোম্পানিতে ২ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগ করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২ কোটি ৪৫ লাখ টাকায় ১০ টাকা অভিহিত মূল্যে একিন ফিডের ২৪ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার ক্রয় করবে আমান ফিড। এরফলে আমান ফিড ওই কোম্পানির ৪৯ শতাংশের মালিকানা পাবে।

পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে একিন ফিড কার্যক্রম শুরু করেছে। মাছের ভাসমান খাদ্য উৎপাদনই হচ্ছে কোম্পানিটির প্রধান ব্যবসা। প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ৯০ কোটি টাকা এবং বছরে উৎপাদন ক্ষমতা প্রায় ৬০ হাজার মেট্রিক টন। ২০১৫ সালে আমান ফিড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।