English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৬:৫১

ডিভিডেন্ড ঘোষণা করেছে নিটল

অনলাইন ডেস্ক
ডিভিডেন্ড ঘোষণা করেছে নিটল

নিটল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ডের এ সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ জুন ট্রাস্ট মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৬৩ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২৩.৯৮ টাকা।  আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।