English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৩:৩০

স্টক ডিভিডেন্ড দিবে নর্দার্ন

অনলাইন ডেস্ক
স্টক ডিভিডেন্ড দিবে নর্দার্ন

 

নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ডের এ সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

নর্দার্ন ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৮৫ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২০.৬৭ টাকা।

আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।