English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১৬:০৯

নগদ ডিভিডেন্ড ঘোষণা এনসিসি ব্যাংক

অনলাইন ডেস্ক
নগদ ডিভিডেন্ড ঘোষণা এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১২.৭৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিভিডেন্ডের এ সুপারিশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুন রাজধানীর বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ি ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ১.৫৭ টাকা। শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদ মূল্য ১৭.৭৬ টাকা। আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।