English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৬:২৪

ডিএসইতে রাজস্ব আদায় কমেছে

নিজস্ব প্রতিবেদক
ডিএসইতে রাজস্ব আদায় কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ফেব্রুয়ারি মাসে সরকারের রাজস্ব আদায় কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ১৬৪ টাকা। জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ১৫ কোটি ৫৪ লাখ ১৫ হাজার ৮৭ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ৪ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ৯২৩ টাকার কম রাজস্ব আদায় হয়েছে।

ফেব্রুয়ারি মাসে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ৬৪ লাখ ২১ হাজার ৪৬৭ টাকা, যা জানুয়ারিতে ছিল ১১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ৩০৭ টাকা।

এ মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ২ কোটি ১৫ লাখ ২০ হাজার ৬৯৭ টাকার রাজস্ব আদায় করেছে ডিএসই, যা জানুয়ারিতে ছিল ৪ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৭৮০ টাকার।