English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৪:৫১

আইডিএলসি’র এমডি আরিফ খান

নিজস্ব প্রতিবেদক
আইডিএলসি’র এমডি আরিফ খান
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কমিশনারের দায়িত্ব থেকে সদ্য অব্যাহতি নেয়া মো. আরিফ খান তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
 
২৮ জানুয়ারি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সরকারের কাছে পদত্যাগপত্র দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদস্য আরিফ খান, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।