English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৪:০১

ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে সাউথ ইস্ট

নিজস্ব প্রতিবেদক
ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে সাউথ ইস্ট

সাউথইস্ট বাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ এপ্রিল রাজধানীর বেইলি রোড়ে অবস্থিত অফিসার্স ক্লাবে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মার্চ।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি কনসিলেডেটেড আয় হয়েছে ৩.৩৫ টাকা। শেয়ারপ্রতি কনসিলেডেটেড সম্পদ মূল্য ২৯.৬৭ টাকা ও শেয়ারপ্রতি কনসিলেডেটেড নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩.৮৫ টাকা।

আগের বছর ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪.১৮ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২৬.৭৭ টাকা। আগের বছরও ব্যাংকটি একই ডিভিডেন্ড দিয়েছিল।