English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৩:৩১

ইউনাইটেডের সঙ্গে দুই সহযোগী প্রতিষ্ঠান একীভূতকরণ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
ইউনাইটেডের  সঙ্গে দুই সহযোগী প্রতিষ্ঠান একীভূতকরণ অনুমোদন

ইউনাইটেড পাওয়ারের সঙ্গে কোম্পানির দুই সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের বিষয়টি উচ্চ আদালত অনুমোদন দিয়েছেন। কোম্পানির আইন ১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ি ২ মার্চ বুধবার উচ্চ আদালত একীভূতকরণের বিষয়টি অনুমোদন দেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

একীভূত হওয়া সহযোগী প্রতিষ্ঠান দুটি হচ্ছে- আশুগঞ্জ পাওয়ার ও শাহাজানউল্লাহ পাওয়ার জেনারেশন।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে এ দুটি সহযোগী প্রতিষ্ঠানকে একীভূতকরণে ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৩০ নভেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ইউনাইটেড পাওয়ারের শেয়ারহোল্ডারা একীভূতকরণের বিষয়টি অনুমোদন দেন।

শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর কোম্পানি আইন অনুযায়ি একীভূতকরণের প্রস্তাব অনুমোদনে উচ্চ আদালতে উপস্থান করা হয়। আদালতও এটি অনুমোদন দিয়েছে।

জানা গেছে, সিলেটের কুমারগাঁয়ে অবস্থিত শাহজাহান উল্লাহ পাওয়ার জেনারেশনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ মেঘাওয়াট ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থিত ইউনাএটড আশুগঞ্জ পাওয়ারের উৎপদান ক্ষমতা ৫৩ মেঘাওয়াট। এ দুটি সহযোগী প্রতিষ্ঠান একীভূত হলে ইউনাইটেড পাওয়ারের উৎপাদনক্ষমতা ২৪০ মেঘাওেয়াটে উন্নীত হবে।