English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৩০

ডিভিডেন্ড ঘোষণা করেছে সিনোবাংলা

নিজস্ব প্রতিবেদক
ডিভিডেন্ড ঘোষণা করেছে সিনোবাংলা

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ অক্টোবর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ডিভিডেন্ডের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিনোবাংলার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মে মুন্সিগঞ্জের গজারিয়ার বড় বালুয়াকান্দিতে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ।

২০১৫ সালের ৩১ অক্টোবরে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৩১ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ২৪.৯৩ টাকা। এবং  শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১০.৯৪ টাকা।

আগের বছরও কোম্পানিটি ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছিল। ১৯৯৯ সালে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।