English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০০

২৫ শতাংশ ডিভিডেন্ড দেবে গ্রিন ডেল্টা

নিজস্ব প্রতিবেদক
২৫ শতাংশ ডিভিডেন্ড দেবে গ্রিন ডেল্টা

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ জন্য গ্রিন ডেল্টার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ রাজধানীর গুলশানে অবস্থিত স্পেকট্রা কনভেনশন সেন্টারে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মার্চ।

২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৮৫ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৭০.৫৪ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৪৬ পয়সা।

আগের বছর কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।