English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:০৪

লুজারের শীর্ষে আইটি

নিজস্ব প্রতিবেদক
লুজারের শীর্ষে আইটি

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে আইটি কনসালটেন্টস। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ২২.২৯ শতাংশ। ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচিত সপ্তাহে কোম্পানিটি গড়ে ১০ কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ কোটি ৪ লাখ ৭৫ হাজার টাকার । দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ডায়িংয়ের ২১.৪৩ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটি গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৮ লাখ ৬০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকা।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকারস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আজিজ পাইপস, আমরা টেকনোলজিস, অগ্নি সিস্টেমস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সি অ্যান্ড এ টেক্সটাইলস এবং সিএমসি কামাল।