English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪৬

লোকসান গুনেছে ঢাকা ডায়িং

নিজস্ব প্রতিবেদক
লোকসান গুনেছে ঢাকা ডায়িং

দ্বিতীয় প্রান্তিকে লোকসান গুনেছে ঢাকা ডায়িং। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পিানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৭ পয়সা। যা আগের হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেযারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৭ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৭০ পয়সা। আগের বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৪১ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের অর্ধবর্ষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে ৯২ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১.৪৮ টাকা। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ছিল ৪ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা।