English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৩৬

লিব্রা ইনফিউশন্সের আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
লিব্রা ইনফিউশন্সের আয় বেড়েছে

লিব্রা ইনফিউশন্সের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.১৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩০ পয়সা। এ হিসাবে আগের হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ৭.৮৪ পয়সা।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে  বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ’১৫) কোম্পানিটির ইপিএস দেখানো হয়েছে ২.৬৯ টাকা। আগের বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১.৬৯ টাকা। এ হিসাবে চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে এক টাকা।

এদিকে চলতি হিসাব বছরের অর্ধবর্ষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে ৪৩.৫০ টাকা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল (১১.১২) টাকা। এছাড়া ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১৫৭৬ টাকা।