English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:১৯

ডিএসই’র লেনদেন পাচ’শ কোটি টাকার ঘরে

নিজস্ব প্রতিবেদক
ডিএসই’র লেনদেন পাচ’শ কোটি টাকার ঘরে

উভয় শেয়ারবাজারে সূচক বেড়েছে। পাশাপাশি  বেড়েছে লেনদেনও। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে পাচ’শ কোটি টাকার ঘরে। যেখানে অাগের কার্যদিবসে লেনদেন ছিল চার’শ কোটি টাকার ঘরের কাছাকাছি অবস্থানে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৫০৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি টাকা। সে হিসেবে শেয়ার লেনদেন বেড়েছে ১১৬ কোটি টাকা।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৪৫৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৪৬ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, এ্যাপোলো ইস্পাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আরএকে সিরামিকস।

এদিনই সিএসই সার্বিক সূচক ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪১৫০ পয়েন্টে। এসময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১০১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।