English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০৭

ডিভিডেন্ড পাঠিয়েছে জাহিনটেক্স

নিজস্ব প্রতিবেদক
ডিভিডেন্ড পাঠিয়েছে জাহিনটেক্স

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই ডিভিডেন্ড পাঠিয়েছে কোম্পানিটি।

৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ০৩ পয়সা।