বিএসইসি’র অনুমোদন অপেক্ষায় ছয় কোম্পানির রাইট শেয়ার
পুঁজিবাজার তালিকাভুক্ত ছয় কোম্পানি অর্থগ্রহের জন্য মাঠে নামবে। এ জন্য রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিগুলো। ইতিমধ্যে কোম্পানিগুলো পুঁজিবাজার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কাছে রাইট শেয়ার ছাড়ার অনুমতি জন্য আবেদন করেছে। অবশ্য এর আগে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হয়েছে বলে জানান তারা। কোম্পানিগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।
রাইট শেয়ার ছাড়ার এ কোম্পানিগুলো হলো- আইডিএলসি ফিন্যান্স, জিপিএইচ ইস্পাত, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), বিডি থাই, ঢাকা ডায়িং এবং বঙ্গজ।
এ প্রসঙ্গে বিএসইসির একাধিক কর্মকর্তা বলেন, বেশ কিছু কোম্পানি অর্থসংগ্রহে জন্য রাইট শেয়ার ছাড়ার আবেদন জমা পড়েছে বিএসইসিতে। এগুলো নিয়ে কাজ করছে বিএসইসি। তাই বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে আমরা রাইটগুলোর অনুমোদন দিবো।
তারা বলেন, যদি দেখি রাইট দিলে বিনিয়োগকারীদের স্বার্থে আঘাত হানে এবং কোম্পানির রাইট পাওয়ার যোগ্য না হয় তাহলে বিএসইসি অনুমোদন দিবে না। পাশাপাশি বানোয়াট তথ্য প্রধানে করে অনুমোদন আবেদন কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে বলে জানান তারা।
এদিকে, আইডিএলসি ফিন্যান্স ২:১ হারে রাইট শেয়ার ছাড়বে। ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম চায় কোম্পানিটি। এর মাধ্যমে বাজার থেকে আইডিএলসি ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৭০ টাকা তুলতে চায়।
জিপিএইচ ইস্পাত বিদ্যমান ২:৩ হারে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে। প্রতিটি রাইট শেয়ারের জন্য কোম্পানিটি ৪ টাকা প্রিমিয়ামসহ ১৪ টাকা করে নেবে। বিএসইসির অনুমোদন পেলে কোম্পানিটি বাজার থেকে প্রায় ২৬২ কোটি টাকা তুলবে।
বিডি থাই অ্যালুমিনিয়াম অভিহিত মূল্যে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বিডি থাই ১:১ হারে শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা তুলতে চায়।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) প্রস্তাবিত রাইট বিএসইসিতে জমা আছে। ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকার জন্য আবেদন করেছে কোম্পানিটি।
ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেক্চারিং কোম্পানিটি ১:১.৫ রাইট শেয়ার ইস্যু করবে। রাইট শেয়ারের জন্য কোনো প্রিমিয়াম নেওয়া হবে না।
বঙ্গজ লিমিটেড ৩:১ শেয়ার ছাড়বে কোম্পানিটি। তবে এতে কোনো প্রিমিয়াম থাকবে না। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৬ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা তুলতে পারবে।


