ড্রাগন সোয়েটার লটারির ড্র ১৬ ফেব্রুয়ারি
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ লটারি ড্র সময় পরিবর্তন হতে পারে। কারন এখন বিএসইসির অনুমোদন পায়নি। তবে এর সময়ের মধ্যে বিএসইসির অনুমোদন পেয়ে যাব। অনুমোদন না পেলেই কেবল লটারি ড্র তারিখ পরিবর্তন হবে।
এদিকে লটারির ড্র অনুষ্ঠিত হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ১০টায়। এর আগে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং আইপিও আবেদন গ্রহণ শুরু হয় গত ১৭ জানুয়ারি। চলে ২৬ জানুয়ারি পর্যন্ত। দেশী ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য ছিল। গত ৭ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৬১তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি পুঁজিবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি এ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকায় মেশিন ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা। এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.৭৯ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেষ্টমেন্ট লিমিটেড।


