English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২৯

কালো মেঘ নেই মানতে নারাজ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক
কালো মেঘ নেই মানতে নারাজ বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে সূচক পতন যেন স্বাভাবিক নিয়ম হয়ে গেছে। কারন বাজারে সূচক উত্থান আলামত থাকে। কিন্তু পতনের কোন যৌক্তিক কারন থাকে না। এই বিষয়টি ডিএসই’র প্রায় সব কর্মকর্তারা বলে থাকে।

তারা পুঁজিবাজার উত্থান ক্রেডিট নিতে চায়। কিন্তু পতন ক্রেডিট  নিতে নারাজ। তাই টানা পতনের পর সূচক উত্থান হলে আজ ডিএসই না প্রকাশের অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বাজারের কালো মেঘ কেটে গেছে। পাশাপাশি বাজারের কালো মেঘ কেটে গেছে মানতে নারাজ বিনিয়োগকারীরা। তারা বলছেন বাজোরে উত্থান মরিচিকা। তেমনি টানা সূচক পতনের পর উত্থানে বিনিয়োগকারীরা মোটেও খুশি নয়।

বাজার পরিস্থিতি নিয়ে পুঁজিবাজার বোদ্ধরা বলেন, বাজারের পরিস্থিতি খুব একটা ভালো নয়। কারন সাধারন বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট রয়েছে। টানা পতন পর সূচক বাড়লেও এতে আশান্বিত হওয়ার মতো কোন কিছু হয়নি। বাজারে লেনদেন পরিস্থিতি এখন বিনিয়োগবান্ধব নয়। বর্তমান বাজারে খুবই কম লেনদেন হচ্ছে, এটি মোটেও স্বাভাবিক নয়। এই লেনদেন বড় বিনিয়োগকারী পনের-বিশজন হলেই এটা সম্ভব বলে মনে করেন তারা।

টানা ৮ দিনের দরপতনের পর অবশেষে মূল্য সূচকের উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধিতে দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। তবে সুচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৫৩ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪৫৬০.৪২ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। গত ৮দিনের টানা দরপতনে সূচক কমেছিল ১৫৭ পয়েন্ট।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২০টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, বীমা, জ্বালানি, ওষধ, বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে।

এদিকে সোমবারও ডিএসইতে ৪০০ কোটি টাকার কম লেনদেন হয়েছে। শুধু তাই নয়, রবিবারের তুলনায় ৩ কোটি টাকা কম লেনদেন হয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ৪৯ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে অ্যাপলো ইস্পাত। দিনশেষে কোম্পানিটির ২৩ কোটি ১৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- ফু ওয়াং সিরামিকস, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্টস, এমারল্ড অয়েল, খুলনা পাওয়ার কোম্পানি।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৩১.৪৪ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৫২৯.১০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।