English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৬

বিডিকমের অায় কমেছে

নিজস্ব প্রতিবেদক
বিডিকমের অায় কমেছে

বিডিকম অনলাইন কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর – ডিসেম্বর, ২০১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন হিসেবে আয় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪৪ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় কমেছে ৪ পয়সা।

কিন্তু গত ৬ মাসে (জুলাই  – ডিসেম্বর, ২০১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৮৪ পয়সা।