English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৮:৩৩

ডিভিডেন্ড পাঠিয়েছে হা-ওয়েল

অনলাইন ডেস্ক
 ডিভিডেন্ড পাঠিয়েছে হা-ওয়েল

হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে এই ডিভিডেন্ড পাঠিয়েছে কোম্পানিটি। কিন্তু গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে হা-ওয়েল বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

 সবশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫.২৫ টাকা।