একমি’র রেজিস্ট্রেশন শুরু
পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার অপেক্ষায় থাকা একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বিডিংয়ের জন্য ইলিজিবল ইন্সটিউশনাল ইনভেস্টটরদের রেজিস্ট্রেশন আজ থেকে শুরু। চলবে ৩১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি পুঁজিবাজারে ৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহ করবে। কোম্পানিটি পুঁজি উত্তোলন করে ৩টি নতুন প্রকল্প বাস্তবায়ন এবং প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) খরচ খাতে ব্যয় করবে এই কোম্পানিটি।
৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.৬৫ টাকাঅ আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৬.১৬ টাকা। বিএসইসির ৫৬১তম সভায় এই কোম্পানির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল লিমিটেড। এবং রেজিষ্টার টু দ্য ইস্যু হলো প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।


