English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৭:২৯

কাল খেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে আমান

নিজস্ব প্রতিবেদক
কাল খেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে আমান

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড আগামীকাল থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি এত দিন ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করেছে। কিন্তু আগামীকাল বুধবার থেকে এই ক্যাটাগরি পরিবর্তন হবে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে। তাই কাল খেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে পুঁজিবাজারের লেনদেন করবে।

উল্লেখ্য এই কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।