English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৬ ১২:০০

কাল ড্রাগন আইপিও অাবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
কাল ড্রাগন আইপিও অাবেদন শুরু

অাগামীকাল থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু করবে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং। ২৬ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত আবেদন গ্রহণ করবে কোম্পানিটি। দেশি ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য। কোম্পানির প্রসপেক্টাস সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থের ১৫ কোটি ৮২ লাখ টাকা মেশিনারিজ ক্রয়ে, ১৮ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশনে, ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা স্পেয়ার পার্টস ক্রয়ে, ২ কোটি ৯৭ লাখ ৪২ হাজার ৫০০ টাকা চলতি মূলধন হিসাবে এবং ১ কোটি ৭৬ লাখ টাকা আইপিও খরচ খাতে ব্যয় করবে।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৬১তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটির গত ৫ বছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.৭৯ টাকা ৭৯। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেড।