English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ২০:৫৯

ইফাদের ক্যাটাগরি পরিবর্তন হবে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
ইফাদের ক্যাটাগরি পরিবর্তন হবে আগামীকাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে ক্যাটাগরি পরিবর্তনের বিষয়টি কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৫ সালের জুনে সমাপ্ত হওয়া হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারাদের ৩০ শতাংশ স্টক ও ৭ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করা হয়। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা সুপারিশকৃত ডিভিডেন্ড অনুমোদন হয়।

এরই প্রেক্ষিতে কোম্পানি শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে স্টক ডিভিডেন্ড এবং ব্যাংক এ্যাকাউন্টে নগদ ডিভিডেন্ড জমা দিয়েছে। আর এ কারণে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হচ্ছে। ২০১৫ সালে ইফাদ অটোস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।