English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৬:৫২

রডের উৎপাদন বাড়াবে জিপিএইচ

নিজস্ব প্রতিবেদক
 রডের উৎপাদন বাড়াবে জিপিএইচ

জিপিএইচ ইস্পাত কোম্পানির রডের উৎপাদন ক্ষমতা বাড়াতে অস্ট্রিয়ার প্রাইমটালস টেকনোলজিসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে বলে জানিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এম এস বিলেট এবং এম এস রডের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে অস্ট্রিয়ার প্রাইমটালস টেকনোলজিসের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করবে। জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদের সভায় চুক্তি স্বাক্ষরের এই সিদ্ধান্ত নেয়।

কোম্পানির পক্ষ জানানো হয়, চুক্তির আলোকে জিপিএইচ ইস্পাত অত্যাধুনিক লং স্টিল প্রযুক্তি ব্যবহার করবে। নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে বছরে এমএস বিলেটের উৎপাদন ও এমএস রডের উৎপাদন বাড়বে। নতুন প্রযুক্তি ব্যবহারে মোট ব্যয় ধরা হযেছে ১ হাজার ৭০০ কোটি টাকা। নিজস্ব তহবিল এবং ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণের অর্থায়নে দুটি ধাপে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।