English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৬:১৫

রোববার থেকে লেনদেন করবে ভ্যানগার্ড ফান্ড

নিজস্ব প্রতিবেদক
রোববার থেকে লেনদেন করবে ভ্যানগার্ড ফান্ড

আগামী রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) ফান্ডটির ট্রেডিং কোড হচ্ছে ‘VAMLBDMF1’। ‘এ’ ক্যাটাগরিভুক্ত হিসাবে ফান্ডটির লেনদেন হবে ১৭ জানুয়ারি। প্রায় ১০ মাস পর শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু হচ্ছে। এর আগে গত বছরের ৩১ মার্চ শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছিল ‘এশিয়ান সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের।’

এদিকে ২০১৫ সালে বিএসইসি দুটি মেয়াদি ফান্ডের অনুমোদন দিয়েছে। ফান্ড দুটি হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড। গত নভেম্বর মাসে ফান্ড দুটি আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে। এর মধ্যে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু হতে যাচ্ছে।

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের আকার হচ্ছে ১৫০ কোটি টাকা। গত বছরের ৮ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আইপিওর মাধ্যমে চাঁদা সংগ্রহ করেছে ফান্ডটি। আইপিওর মাধ্যমে ৭০ কোটি টাকা সংগ্রহ করার কথা ফান্ডটির। ফান্ডটির স্পন্সর প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স যোগান দিয়েছে ২০ কোটি টাকা। বাকি ৬০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।