English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৬:০৪

দর বাড়ার তথ্য নেই ন্যাশনাল হাউজিং

নিজস্ব প্রতিবেদক
 দর বাড়ার তথ্য নেই ন্যাশনাল হাউজিং

শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেন্টমেন্টের। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এই জবাব দেন কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায়, গত এক মাস ধরে কোম্পানির শেয়ারের দর বাড়ছে। এসময়ে কোম্পানিটি মোট ২২ কার্যদিবস লেনদেন করেছে। এর মধ্যে দর কমে ১৬ দিবসেই দর বেড়েছে। বাকী ৬ দিবসে দর কমছে। তবে দর কমার গতি ধীর হলেও বাড়ার গতি ছিল চোখে পরার মত। 

এদিকে ১৭ ডিসেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ২৮ টাকা। এরপর টানা কোম্পানির শেয়ারের দর বেড়ে আজ মঙ্গলবার এর দর দাড়িয়েছে ৪১.৯০ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারে দর বেড়েছে ১৩.৯০ টাকা।