পুঁজিবাজারে লেনদেনের আগেই লোকসানে আইটিসি
পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরই যেন পাল্টে গেছে আইটি কনসালটেন্টসের মুনাফার চিএ। আইপিও অনুমোদন সময়ে কোম্পানির মুনাফা দেখালেও পুঁজিবাজারে লেনদেনের আগে লোকসানে পরেছে। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী এমন তথ্যই ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জানা যায়, ২০১৫ সালের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) লোকসান গুনেছে কোম্পানিটি। এ সময়ে লোকসান হয়েছে ৪১ লাখ ৪০ হাজার টাকা। আর শেয়ারপ্রতি এই লোকসানের পরিমাণ হচ্ছে ৬ পয়সা।
কোম্পানিটির আইপিও প্রসপেক্টাসে মতে, কোম্পানির ইতিহাসে প্রায় বিগত পাঁচ বছরে লোকসানের রেকর্ড নেই আইটি কনসালটেন্টসের। প্রতি বছরই মুনাফা করেছে এ কোম্পানিটি। ২০১৪ সালের ৩০ জুনের সমাপ্ত হিসাবে কোম্পানিটি ৭ কোটি ৭৭ লাখ টাকা মুনাফা করেছে। শেয়ারপ্রতি আয় হয়েছে ১.০৪ টাকা। । শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৮.২৮ টাকা। আবার প্রসপেক্টাসে ঔই সমাপ্ত হিসাবের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ৩ কোটি ১১ লাখ টাকা লোকসান গুনেছিল। এবং শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ৪২ পয়সা।
প্রথম প্রান্তিকে এত বড় লোকসান দেওয়ার পর বছর শেষে বড় ধরনের মুনাফা হয়েছিল কোম্পানিটিতে। তাই কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি ২০১৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে লোকসানকে কেন্দ্র করে নানা ধরনের বিতক্ত চলছে কোম্পানিটিকে নিয়ে বিনিয়োগকারীদের।
১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে মোট ১২ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট। অাগামিকাল বা রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হতে যাচ্ছে এ কোম্পানিটি।


