English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৬:২১

এটলাসের শেয়ার শেয়ারহোল্ডারদের বিওতে জমা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
এটলাসের শেয়ার শেয়ারহোল্ডারদের বিওতে জমা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ কোম্পানির সর্বশেষ হিসাব সমাপ্ত বছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্টে জমা হয়েছে আজ। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের এই ডিভিডেন্ড বিওতে জমা হয়। অবশ্য এর আগে গত ৮ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করা হয়।

২৩ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সুপারিশকৃত  ডিভিডেন্ড সাধারণ শেয়ারহোল্ডাররা অনুমোদন দেয়। এরই প্রেক্ষিতে ৬ জানুয়ারি বিও এ্যাকাউন্টে স্টক শেয়ার জমা করা হয়েছে।