English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ১৩:৪২
বিদায়ী সপ্তাহে

গেইনার শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক

নিজস্ব প্রতিবেদক
গেইনার শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে মুন্নু সিরামিক। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে মতে, গেল সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৬.০১ শতাংশ। এবং গড়ে লেনদেন হয়েছে ৬৯ লাখ ৪৩ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৩.৪২ শতাংশ। এবং গড়ে ২ কোটি ৪ লাখ ১৫ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কাশেম ড্রাইসেলস, প্রাইম টেক্সটাইল, অগ্রণী ইন্স্যুরেন্স, এটলাস বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।